ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ের ১৩ দিন পর হানিমুন, কোথায় যাচ্ছেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ৯ জানুয়ারি ২০২৫
বিয়ের ১৩ দিন পর হানিমুন, কোথায় যাচ্ছেন অভিনেত্রী
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

বাংলা নাটকের নতুন মুখ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গত ২৭ ডিসেম্বর সালমান আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই উঠতি তারকা। বিয়ের ১৩ দিন পর হানিমুনে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে উর্বী বলেন, ‘সংসার টুকিটাকি কাজ করতে করতে সময় যে কোন দিক দিয়ে যাচ্ছে, তা টেরই পাচ্ছি না। আজ বৃহস্পতিবার হানিমুনে মালয়েশিয়া যাচ্ছি। ফিরব ১৯ জানুয়ারি। এসেই কাজে ফিরব।’

পৃথিবীর অনেক দেশই ঘোরা হয়েছে উর্বীর। মালয়েশিয়ায় হানিমুনে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান মালয়েশিয়ায় সাড়ে তিন বছর পড়াশোনা করেছেন। হানিমুনে তার স্মৃতির জায়গাগুলো ঘুরে দেখা হবে। এ কারণে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত দুজনে নিয়েছি।

Advertisement

স্বামী সালমানের সঙ্গে প্রিয়ন্তী উর্বী

বর্তমানে নিয়মিত নাটক ও সিরিজে সাবলীল অভিনয়ে এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ উর্বী। সিনেমায়ও কাজ করেছেন। নির্মাতা সজল এ আজাদের ‘সিটি গোল্ড’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে শেষ করেছেন ‘অনাবৃত’ ও ‘জুন’ সিনেমার কাজ।

এদিকে বিয়ের আগে ঊর্বী শেষ করেছেন ভালোবাসা দিবসের তিনটি নাটকের কাজ। ‌এর একটির নাম ‌‘প্রিয় কুন্তল’। অন্য দুটি নাটকের নাম এখনো চুড়ান্ত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!