ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্ত্রীর বিকৃত ছবি ছড়াল দেবভক্তরা: থানায় গেলেন তারকা দম্পতি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫, ৯ জানুয়ারি ২০২৫
স্ত্রীর বিকৃত ছবি ছড়াল দেবভক্তরা: থানায় গেলেন তারকা দম্পতি
শিবপ্রসাদ-জিনিয়া সেন ও দেব

কলকাতার জনপ্রিয় অভিনেতা-সাংসদ দেব। হঠাৎ করেই দেবভক্তদের একাংশের রোষানলের মুখে পড়েছেন পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দেবের ভক্তরা শিবপ্রসাদকে হুঁশিয়ারি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তারা বলছেন, দেবের সঙ্গে সিনেমা মুক্তি পেলে ‌দেবভক্তদের পাওয়ার কি জিনিস তা দেখিয়ে দেওয়া হবে।

এর পাল্টা জবাব দিয়েছেন শিবপ্রসাদের স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সেন। ‌‘পুষ্পা’ স্টাইলেই লিখেছেন ‘ঝুঁকেগা নেহি!’ তবে এরপরেও কুৎসা তো থামেইনি, বরং পাল্লা দিয়ে বেড়েছে চোখ রাঙানি। শুধু তাই নয়, জিনিয়ার বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। 

ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার কলকাতার গোয়েন্দা অফিস ভবানী ভবনে দেখা গেল শিবপ্রসাদ-জিনিয়াকে। দেবপ্রসাদের কটাক্ষের কারণেই কি গোয়েন্দা দফতরে নালিশ জানাতে গেছেন তারকাদম্পতি?

Advertisement

টলিপাড়ার তারকাদম্পতি যদিও কুলুপ এঁটেছেন তবে বুধবার রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর থেকে জিনিয়া এবং শিবপ্রসাদকে বের হতে দেখে ফের শোরগোল। একাংশ মনে করছেন, নালিশ ঠুকতেই সোজা ভবানী ভবনে গেছেন তারা। এদিকে সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কারণেই নাকি রাজ্য পুলিশের গোয়েন্দা পুলিশের কর্মকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটাপড়ায় ইতিমধ্যেই ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমকে জিনিয়া বলেন, ভবানী ভবনে গিয়েছিলাম। তারপর রবীন্দ্র সরোবর থানায় গিয়ে পুলিশি অভিযোগও দায়ের করেছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!