ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সন্তানকে ঘিরে পরীমণির জন্মদিনের আনন্দঘন সূচনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৪, ২৫ অক্টোবর ২০২৬
সন্তানকে ঘিরে পরীমণির জন্মদিনের আনন্দঘন সূচনা
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা। তবে অন্যান্যবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, এবার তার জন্মদিনের সূচনা হয়েছে একেবারেই ঘরোয়া ও আবেগঘন পরিবেশে।

শনিবার নিজের বিশেষ এই দিনের প্রথম প্রহর দুই সন্তানকে সঙ্গে নিয়ে উদ্‌যাপন করেছেন তিনি।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ওই দেখা যায়, লাল রঙের একটি খোলা গাউন পরে অত্যন্ত আনন্দের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন পরীমনি।

তার সঙ্গে ছিল দুই সন্তান- ছেলে পূণ্য ও কন্যা প্রিয়ম। হাসিমুখেই কেক কাটতে দেখা যায় তাকে। কেকের ওপর জ্বালানো ছিল মোমবাতি। কেক কাটার সেই সময়ে মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তান। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান সময়ে এই দুই সন্তানকেই ঘিরে আবর্তিত হচ্ছে তার পুরো পৃথিবী।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, হ্যাপি বার্থডে টু মি! এর সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক মাধ্যমে তা প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে ঢাকাই শোবিজের এই তারকা দেশ ও বিদেশে নানা জমকালো আয়োজনে জন্মদিন পালন করে বিভিন্ন সময় আলোচনায় এসেছিলেন। তবে এবারের জন্মদিনের শুরুটা হলো সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় একেবারেই ঘরোয়া আয়োজনে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!