ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৯, ২৫ অক্টোবর ২০২৬
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল ।। ছবি: সংগৃহীত

রাজশাহীর ক্রীড়াঙ্গনের সঙ্গে তার পথচলা চার দশকেরও বেশি সময়ের। ক্রীড়ার উন্নয়ন ও সংগঠনে রেখেছেন দীর্ঘদিনের অবদান, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও। সেই মাহমুদ জামালের মৃত্যুতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রাজশাহীর খেলাধুলার প্রসার ও সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাহমুদ জামালের। দীর্ঘ সময় তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও কাজ করেছেন।

ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিতির পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও সক্রিয় ছিলেন মাহমুদ জামাল। ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালেও একই দায়িত্বে নির্বাচিত হন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!