[ খেলা ]
বাংলাদেশের রাষ্ট্রদূত উৎসাহ দিলেন ইরাকে আরচারদের
ছবি: সংগৃহীত
সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারি অনুষ্ঠিত হবে। তাতে অংশ নিতে বাংলাদেশ আরচ্যারি দল ইরাকে পৌঁছেছে। আরচ্যারদের অনুপ্রেরণা যোগাতে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক বাগদাদ থেকে কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন।
বাংলাদেশ ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ইরাক থেকে বলেন, ‘তিনি (মাকসুদুল) আরচ্যারদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখতে, আশাবাদী থাকতে এবং প্রতিটি চ্যালেঞ্জ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে উৎসাহিত করেন। দলকে যেকোনো প্রতিকূল পরিস্থিতির মুখেও অবিচল থাকতে, মাথা উঁচু করে দাঁড়াতে এবং কখনোই আশা না ছাড়ার জন্য অনুপ্রাণিত করেন।’
আজ বাংলাদেশ দল অনুশীলন করেছে। আগামীকাল রোববার থেকে প্রতিযোগিতা শুরু। এশিয়া কাপে পদক জিতলে আরচারি ফেডারেশন আরচ্যারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশ ছাড়ার আগেই।
ডেইলি-বাংলাদেশ/এমএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!