ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বালিতে স্বল্পবসনায় উষ্ণতা ছড়ালেন পরীমনি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩, ১৯ জানুয়ারি ২০১৯
বালিতে স্বল্পবসনায় উষ্ণতা ছড়ালেন পরীমনি!

ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের রুপের গুণে ভক্তদের মাত করে রেখেছেন এই অভিনেত্রী। এছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি।

এদিকে, বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে অবকাশ যাপনের মাধ্যমে নিজেকে ‘রিচার্জ’ করে নিচ্ছেন নায়িকা। মঙ্গলবার বিকেলে বালিতে পৌঁছান তিনি। সেখানকার প্রসিদ্ধ জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পরী। আর সে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে আপলোডও করছেন নায়িকা।

পরীমনির ফেসবুকে শেয়ার করা ছবি

Advertisement

এদিকে, শুক্রবার বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন পরীমনি। যেখানে স্বল্পবসনায় বালির সুইমিং পুলে উষ্ণতা ছড়াতে দেখা গেছে এই লাস্যময়ীকে। 

এর আগে, গত বছরের শুরুতেই ‘স্বপ্নজাল’ চলচ্চিত্র দিয়ে সবার নজর কাড়েন লাস্যময়ী এ নায়িকা। এ ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে তুলে ধরা হয়েছিল নায়িকাকে। দেশে-বিদেশে অনেক সিনেমাপ্রেমীর মন জয় করে নেয় ছবিটি।

এরপরে ‘স্বপ্নজাল’ এর পর পরী কিছুটা সময় নেন নিজেকে গুছিয়ে নেয়ার জন্য। আর এ চলচ্চিত্রটিই বেশ পরিবর্তন নিয়ে আসে তার ক্যারিয়ারে। এরই মাঝে গিয়াস উদ্দিন সেলিমেরই ওয়েব ফিল্ম ‘প্রীতি’তে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!