চলতি বছরের দ্বিতীয় সপ্তাহেই পরী উড়াল দিয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে। তবে তিনি একা নন সঙ্গে রয়েছেন প্রেমিক তামিমও। দুজনে মিলে সময়টা বেশ উপভোগ করছেন। তার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা দুজনের ছবি গুলোতে। সেখানে গিয়ে প্রেমিকের সঙ্গে তখনো সুইমিং পুলে, কখনো বীচে, কখনো হোটেল কিংবা সেখানকার মনোরম লোকেশনে তোলা অন্তরঙ্গ ও খুনসুটি ছবি গুলো তারই উদাহারন।

.png)
এবার ভিন্নধর্মী কিছু ছবি পোস্ট করে বন্ধু ও অনুসারীদের তাক লাগিয়ে দেন ‘স্বপ্নজাল’খ্যাত এ অভিনেত্রী। প্রথম ঝলকে ছবিগুলো দেখে মনে হতে পারে ইন্দোনেশিয়ার মাধ্যাকর্ষণ শক্তি মাটি থেকে বোধহয় আকাশে চলে গেছে। কারণ চোখে ধাঁধা লাগানো ওই সব ছবিতে প্রেমিকের সঙ্গে ‘উল্টোভাবে’থাকতে দেখা যায় পরীকে। অর্থাৎ তাদের পা বাসার ছাদে, আর মাথা মেঝেতে।
কি ছবিগুলো দেখে অবাক! ভাবছেন এর কারণটা কি? আর এমন প্রশ্ন ভক্তদের মনে উকিঁ দেয়াই স্বাভাবিক। আসলে ব্যপারটা হচ্ছে, ওই ছবিগুলো যেখানে তোলা হয়েছে সেই বাড়ির কক্ষের ইন্টেরিয়র ডিজাইনগুলো অনেকটা গোলক ধাঁধার মতো। আসবাবপত্রগুলো আটকে রাখা হয়েছে কক্ষের দেয়াল ও ছাদে। আর ছবিগুলো পোস্ট করা হয়েছে উল্টিয়ে।
ইন্দোনেশিয়ায় মতো পৃথিবীর অনেক দেশেই দর্শনার্থীদের জন্য এ ধরনের আপসাইড ডাউন হাউজ রয়েছে।এ ধরনের বাড়িতে ঢোকার পর প্রথমেই মনে হবে পৃথিবী দুলছে! এমন বাড়ি দেখলে আনন্দের আত্মহারা হবেন যে কেউই।
পরী অভিনীত দেড় ডজনেরও বেশি ছবি এখন পর্যন্ত মুক্তি পেয়েছে। সবশেষ গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘প্রীতি’। এছাড়াও প্রসাধনী পণ্য ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিমের বিজ্ঞাপনে ও হাজির হয়েছেন তিনি।
ডেইলি বাংলাদেশ/এনএ/আরএ