ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীক্ষার মধ্যেই প্রেক্ষাগৃহে পূজা চেরী!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
পরীক্ষার মধ্যেই প্রেক্ষাগৃহে পূজা চেরী!

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা পূজা চেরী। আর এ কারণেই বেশ কিছুদিন ধরে মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। যদিও তার চতুর্থ চলচ্চিত্র ‘প্রেম আমার ২’ মুক্তির আগাম খবর জানিয়েছিলেন পূজা। সে চলচ্চিত্রটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমউল্লাহ খোকন। আর নিজের এসএসসি পরীক্ষার মধ্যেই মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটির মাধ্যমে চতুর্থবারের মত প্রেক্ষাগৃহে দর্শকদের মুখোমুখি হলেন ঢালিউডের এই নতুন রানী।

Advertisement

খোকন বলেন, ‘যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেম আমার ২’ এই মাসের ৮ তারিখে কলকাতায় মুক্তি পেয়েছে। সেখানে দারুণ সারা পেয়েছে চলচ্চিত্রটি। আমরা শুক্রবার ‘প্রেম আমার ২’ বাংলাদেশে মুক্তি দিয়েছি। কোনো এক কারণে এই সপ্তাহে চলচ্চিত্রটি মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। চলচ্চিত্রটির প্রতি হলমালিকদের দারুণ আগ্রহ রয়েছে। অনেকেই তাদের প্রেক্ষাগৃহে ‘প্রেম আমার ২’ প্রদর্শনীর জন্য  যোগাযোগ করছেন। আশা করছি আগামী সপ্তাহে ৬০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘প্রেম আমার ২’।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের যৌথ  প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কলকাতার বিদুলা ভট্টাচার্য। এতে পূজা চেরীর বিপরীতে রয়েছে কলকাতার তরুণ নায়ক অদ্রিত।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!