ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘বিশ্বসুন্দরী’ পরীর নায়ক সিয়াম!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ৩ এপ্রিল ২০১৯
‘বিশ্বসুন্দরী’ পরীর নায়ক সিয়াম!
পরীমনি এবং সিয়াম

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারকন্যা পরীমনি। দর্শকমহলে প্রসংশিত এ অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতে বাণিজ্যিক সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার রুপের কাঁত ভক্তকূল।

এদিকে, গত ফেব্রুয়ারিতে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রথম চলচ্চিত্রের নাম ঠিক করেন ‘বিশ্বসুন্দরী’। রুম্মান রশীদ খানের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হবে এ ছবিটি। 

এরপর থেকেই শুরু হতে থাকে জল্পনা। কারা থাকছেন এ ছবিতে। বিভিন্নজন বলছে বিভিন্ন নায়ক নায়িকাদের কথা। কিন্তু নানা জন নানা খবর দিচ্ছিলেন। কিন্তু ছবিটির পরিচালক কোনভাবেই প্রকাশ করতে চায় না নায়ক-নায়িকার নাম। তবে মিডিয়াপাড়ায় গুঞ্জন সবকিছু ঠিক থাকলে ‘বিশ্বসুন্দরী’তে দেখা যাবে হালের আলোচিত অভিনেত্রী পরীমনিকে। 

Advertisement

আর এই আবেদনময়ী নায়িকার বিপরীতে দেখা যাবে হালের ক্রেজ সিয়ামকে। অর্থাৎ প্রথমবারের মতো বড় পর্দায় উঠবে এ জুটির রসায়ন। 

তবে খবরটির সত্যতা জানতে চাইলে পরীমণি বলেন, এসব উড়ো খবর কোত্থেকে পান রে ভাই। বেশকিছু দিন পড় পর্দায় অ্যাকটিভ নই আমি। এদিকে সিয়াম বলেন, এরকম কিছু ঘটলে তো ঘোষণা দিয়েই ঘটবে। এখানে আমি কোথা থেকে জানব?

তবে এ ক্ষেত্রে নিরাস করেন নিরাস করেননি চয়নিকা চৌধুরী। তিনি বলেন এর সত্যতা জানতে অপেক্ষা করতে হবো আরো ২৪ ঘণ্টা। এখনই চমকটা বলতে চাচ্ছি না। যেহেতু আমার প্রথম ছবি, তাই একবারেই ঘোষণা দেব। এ জন্যই এত আয়োজন।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!