ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে-কুপিয়ে দুই বাংলাদেশি খুন

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫, ১ জানুয়ারি ২০২২
দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে-কুপিয়ে দুই বাংলাদেশি খুন
রবিউল ইসলাম ও মঈন উদদীন। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতদের নাম মোহাম্মদ রবিউল ইসলাম (৩৫) ও মঈন উদদীন (৪০)।

ইস্টার্ন কেপ প্রদেশের কফিনবাবা এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা রবিউল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার রাতে আরো জানানো হয়েছে, রবিউল ইসলামের দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তাকে হত্যা করে দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। ওই রাতে রবিউলকে হত্যার পাশাপাশি একই গ্রামে বাংলাদেশি মালিকানাধীন আরো দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় কত জন আহত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি।

Advertisement

আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ বাংলাদেশি নিহত

গত কয়েক মাস থেকে প্রদেশটির ইস্ট লন্ডন-সহ পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশি দোকানগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ডাকাতি।

এদিকে গত ২৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় পুমালাঙ্গ প্রদেশের পিটারটিপ শহরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন বাংলাদেশি মঈন উদদীন (৪০)। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়।

জানা গেছে, কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক দোকানে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই মঈন উদ্দীনের মাথা ও ঘাড়ে  ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পালিয়ে যায় হত্যাকারীরা। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!