[ প্রবাস জীবন ]
ইফতারে জুস খাওয়ায় বাংলাদেশিকে খুন করল পাকিস্তানি
ফাইল ফটো
মালয়েশিয়ায় ইফতারের সময় কমলার জুস খাওয়াকে কেন্দ্র করে এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে পাকিস্তানি সহকর্মী।
বুধবার মালয়েশিয়ার শাহ আলম জেলার পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিমের বরাত দিয়েছে মালয়েশিয়া গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
.png)
মোহাম্মদ ইকবাল বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ঐ বাংলাদশিকে একাধিকবার আঘাত করে। প্রতিবেদন দায়েরের ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ঐ পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!