[ প্রবাস জীবন ]
বিমানবন্দরে প্রবাসীকে হয়রানি, যা জানালেন ভুক্তভোগী
ফাইল ফটো
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ তল্লাশির নামে অহেতুক হয়রানির শিকার হয়েছেন মাহবুব আলম নামে এক ওমান প্রবাসী। এ ঘটনায় ঐ ভুক্তভোগী জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এদিন ওমান এয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন তিনি।
ভুক্তভোগী জানান, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে গাড়িতে ওঠার সময় কারণ ছাড়াই এখতিয়ারবহির্ভূতভাবে কয়েকজন এপিবিএন সদস্য তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে হয়রানি করেন। এর মধ্য দিয়ে ঢাকা বিমানবন্দর এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট আতঙ্ক আর অস্বস্তির নাম, সেই প্রমাণ পাওয়া গেলো আরো একবার।
.png)
অথচ সুনির্দিষ্টভাবে কোনো যাত্রীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য না থাকলে অথবা সাজাপ্রাপ্ত বা ওয়ারেন্টভুক্ত আসামি, জঙ্গি-সন্ত্রাসী বা দেশের জন্য ক্ষতিকর না হলে ইমিগ্রেশন বা অন্য কোথাও কোনো যাত্রীকে অপ্রাসঙ্গিক, অসম্মানজনক, এখতিয়ারবহির্ভূত প্রশ্ন করার সুযোগ নেই। এসব আইন কাগজে কলমে থাকলেও যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিমানবন্দর
লিংক সফলভাবে কপি হয়েছে!