[ প্রবাস জীবন ]
মদিনায় ফেরার পথে বাসের ধাক্কায় ২ বাংলাদেশি নিহত
ফাইল ফটো
সৌদি আরবে বাসের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে দেশটির জেদ্দা-মদিনা সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের নূর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক। আহত মনসুরও একই এলাকার বাসিন্দা।
.png)
স্থানীয়রা জানান, হতাহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম বলেন, এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!