ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ আটক ১১৯

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ২৭ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশিসহ আটক ১১৯
আটককৃত অবৈধ অভিবাসী

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ১৪ বাংলাদেশিসহ ১১৯ অভিবাসীকে আটক করা হয়েছে। সেলাঙ্গরের আমপাংজায়া এলাকায় ২ বছর থেকে ৫৫ বছর বয়সী মোট ৪০০ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এরপর যাদের বৈধ কাগজপত্র নেই তাদের আটক করেছে অভিবাসন বিভাগ।

বুধবার সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, এক মাসেরও কম সময় ঐ এলাকায় গোপনে নজরদারির পর ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমারের ৭১ জন পুরুষ এবং ১৮ জন নারী, বাংলাদেশের ১৪, নেপালের ৮, ভারতের ৪, ইন্দোনেশিয়ার ৩ পুরুষ এবং একজন নারীকে আটক করা হয়।

আটকদের আরো পরীক্ষার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!