ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফ্যাক্টচেক ]

তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনার মন্তব্য শীর্ষক দাবিটি ভুয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১৩ এপ্রিল ২০২৬
তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনার মন্তব্য শীর্ষক দাবিটি ভুয়া
ছবি রিউমর স্ক্যানার থেকে সংগৃহীত

সম্প্রতি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, শেখ হাসিনা বলেছেন, ‘তারেক রহমানকে বলছি আমি শেখ হাসিনা যতটুকু উন্নয়ন করেছি, বাকি অংশ যেন তারেক রহমান শেষ করে। তারেক রহমানের যোগ্যতা আছে আমার কাজ সমাপ্ত করার! তারেক রহমান বর্তমানের যোগ্য প্রধানমন্ত্রী! ৭১ এর সংবিধান খামচে ধরতে যাচ্ছে এনসিপি ও জামায়াত! তাদের থেকে দেশকে রক্ষা করতে হবে।’

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক 
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা এমন কোনো বক্তব্য দেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

Advertisement

শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আলোচিত মন্তব্যটি প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমানকে শেখ হাসিনার বাকি কাজগুলো সমাপ্ত এবং তারেক রহমান যোগ্য প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা শীর্ষক দাবিটি মিথ্যা। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!