ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বিমানের জানালা গোলাকার হওয়ার রহস্যটি জানলে অবাক হবেন!

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ১২ ডিসেম্বর ২০১৯
বিমানের জানালা গোলাকার হওয়ার রহস্যটি জানলে অবাক হবেন!
ছবি: সংগৃহীত

ছবিতে বা সরাসরি বিমান দেখেছেন নিশ্চয়! খেয়াল করে কখনো বিমানের জানালাগুলো দেখেছেন কি? বিমানের জানালাগুলো সব সময় গোলাকার হয়।

কখনো কি চিন্তা করে দেখেছেন বিমানের জানালা গোলাকার কেন হয়? চলুন আজ জেনে নেয়া যাক এর রহস্যটি-

বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলে এসেছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের জানালার আকারও। আগে বিমানের জানালা ছিল চার কোণা।

Advertisement

১৯৫৩ সালে দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ৫৬ জন যাত্রী। এর অনুসন্ধানে ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ বিমানের জানালা।

আসলে চার কোণা জানালার ৪টি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয়। জানালার উপরে সমান ভাবে বায়ু চাপ দেয় না। কোণগুলিতেই চাপ বেশি থাকে। ফলে জানালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ঘটতে পারে বিমান দুর্ঘটনা।

জানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমান ভাবে ছড়িয়ে পড়ে। তাতে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে না। তাই বিমানের জানালা সব সময় গোলাকার হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!