বেঁচে থাকুক মানুষ ভালোবাসা আর বিশ্বাসে
বেঁচে থাকুক মানুষ ভালোবাসা আর বিশ্বাসে
কারো হয়তো ঘামে কিংবা কারো দীর্ঘশ্বাসে
বেঁচে থাকুক সম্পর্ক শ্রদ্ধা আর ভক্তিতে
কারো হয়তো অশ্রুতে কারো বা চুক্তিতে
গাজী সালাহ উদ্দিনের কবিতার এই ছোট্ট অংশটুকু সবাই কম-বেশি পড়েছি। যখন আপনার পছন্দের মানুষটির সঙ্গে আপনার সব কিছুই মিলে যাবে, তখন আপনার ভালোবাসায় তাকে এমনভাবে আবদ্ধ করুন যেন সে চাইলেও আপনাকে ছেড়ে চলে যেতে না পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে ও সবসময় সুখি থাকতে আপনি পালন করতে পারেন ছোট ছোট কিছু বিষয়। যা আপনার দাম্পত্য জীবন অথবা প্রেমের সম্পর্ক টিকে থাকবে চিরকাল।
'ভালবাসি' বলুন
ভালবাসি কথাটি অনেক কিছুই বহন করে। ভালবাসার মানুষটিকে প্রতিদিন বলুন, আপনি তাকে ভালবাসেন। বারবার বলায় কোনো লজ্জা নেই কিংবা কোনো বারণ নেই।
.png)
পাশেই থাকুন
চিরকাল একসঙ্গে থাকার জন্যই নিশ্চয়ই ভালবেসেছেন। সম্পর্ক কখনোই খুব সহজে তৈরি হয় না। একটি ভালো সুন্দর সম্পর্ক তৈরি করতে এবং তা টিকিয়ে রাখতেও লাগে অনেক ধৈর্য। তাই সবসময় পাশাপাশি থাকুন।
তোমাকে সুন্দর লাগছে
একটি ভালবাসাময় সম্পর্কে কিছু প্রশংসা থাকা প্রয়োজন, যা সম্পর্ককে আরো বেশি মজবুত করে। কোথাও ঘুরতে যাচ্ছেন? সঙ্গীকে বলুন তোমাকে সুন্দর লাগছে কিংবা একসাথে শপিং করুন পরস্পরের পছন্দে।
তোমাকে শ্রদ্ধা করি
সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মান। একে অপরকে সম্মান করলে সেখানে কোনো সমস্যা হবে না কখনোই। তাকে বলুন, আমি তোমাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি।
তুমি আমার সবকিছু
এই কথাটি বলা মানেই সঙ্গীর উপর প্রচণ্ডভাবে ভরসা করা। দাম্পত্য জীবন হোক কিংবা প্রেমের সম্পর্ক সবসময় একসঙ্গে থাকা ও তাকে নিজের সবকিছু মনে করা এই কথাটি মুখ ফুটে বলুন।