ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

মেঘে হেঁটে বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ৪ এপ্রিল ২০২২
মেঘে হেঁটে বিশ্বরেকর্ড
মেঘে হেঁটে বিশ্বরেকর্ড। ছবি : সংগৃহীত

বিভিন্ন সার্কাস কিংবা মেলায় দড়ির ওপর হাঁটা খেলা অনেকেই দেখেছেন। সেসব খেলায় দড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে দেখেছেন। 

সার্কাসের সেই খেলা মাটি থেকে কয়েক ফুট উচ্চতা হবে। দূরত্বও তেমনি মাত্র কয়েক ফুটেই সীমাবদ্ধ। তবে মাটি থেকে ৬ হাজার ১৩১ ফুট উপরে এমন হাঁটার কথা কি শুনেছেন কেউ? সম্প্রতি রাফায়েল জুগনো ব্রিদি নামের ৩৪ বছর বয়সী এক তরুণ করে দেখিয়েছেন এই অসাধ্য কাজটি। মেঘের মধ্যে এক ইঞ্চি প্রশস্ত স্ল্যাকলাইনে ভারসাম্য রেখেছিলেন তিনি। তিনি মেঘের বুকে হেঁটেছেন সরু একটি ফিতার ওপর দিয়ে।

মেঘের মধ্যে এক ইঞ্চি প্রশস্ত স্ল্যাকলাইনে ভারসাম্য রেখেছিলেন তিনি। দুটি হট এয়ার বেলুনের মধ্যে স্ল্যাকলাইনে হেঁটে জুগনো ব্রিদি বিশ্বরেকর্ড ভেঙেছেন। অ্যাড্রেনালাইন জাঙ্কি খালি পায়ে পুরো রাস্তা অতিক্রম করেন। তিনি মাটি থেকে ৬ হাজার ১৩১ ফুট সর্বোচ্চ টাইটট্রোপ হাঁটার রেকর্ডটি ভেঙেছিলেন। যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, বুর্জ খলিফার দ্বিগুণেরও বেশি উচ্চতায়।

Advertisement

মেঘে হেঁটে বিশ্বরেকর্ড। ছবি : সংগৃহীত

এই রেকর্ডটি করার আগে রাফায়েলের প্রচুর অনুশীলন করতে হয়েছে। তিনি একজন প্রফেশনাল স্ল্যাকলাইনার। এ কাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। পুরো কাজটি যেন নিখুঁতভাবে করতে পারেন এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন। কারণ রেকর্ডটি করার জন্য ভালো আবহাওয়াপূর্ণ একটি দিনের প্রয়োজন ছিল।

রাফায়েল চ্যালেঞ্চ নিতে পছন্দ করেন। নিজের প্রতি শতভাগ আত্মবিশ্বাস রেখেছিলেন। সেই সঙ্গে দলের অন্যদের উপরও পুরো আস্থা ছিল তার। ২০২১ সালের ডিসেম্বরে রাফায়েল এই অবিশ্বাস্য রেকর্ডটি করেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!