ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

মেক্সিকোর মেয়র যে কারণে কুমির বিয়ে করেন 

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ২ জুলাই ২০২২
মেক্সিকোর মেয়র যে কারণে কুমির বিয়ে করেন 
ছবি: কুমির

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াজাকা রাজ্যে ব্যতিক্রমী এক বিয়ে হলো। সাদা গাউন আর সোনার গয়না পরিয়ে একটি কুমিরকে বিয়ে করলেন সান পেদ্রো হুয়ামেলুলার শহরের মেয়র। ঐতিহ্যবাহী বাদ্য-বাজনা, নাচ-গান। শহরের মেয়রের বিয়ে বলে কথা। তবে কার সঙ্গে বিয়ে তা শুনলে অবাক হবেন যে কেউ। কারণ কনের সাজে ছিল এক কুমির।

মেক্সিকোর ছোট্ট শহর স্যান পেড্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর হুগো সোসা। আর তারই বিয়ে এক কুমিরের সঙ্গে। বৃহস্পতিবার (৩০ জুন) প্রাচীন ঐতিহ্য আর খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে হয় তাদের। 

সাদা গাউন আর সোনার গয়না পরিয়ে একটি কুমিরকে বিয়েজানায় যায়, একাধিকবার 'কবুল' বলে বিয়েতে সম্মতি জানান মেয়র ভিক্টর। এমনকি রীতি অনুযায়ী কুমিরের নাকের ডগায় চুমুও খান। অবশ্য অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে আগেই ঐ কুমিরের চোয়াল বেঁধে দেয়া হয়।

Advertisement

যে কারণে কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র
মেক্সিকোর ওক্সাকা রাজ্যের স্যান পেড্রো হুয়ামেলুলা অঞ্চলের চোনতাল ও হুয়াভে সম্প্রদায়ে এ ধরনের বিয়ের রীতি কয়েক শতাব্দী প্রাচীন। স্থানীয়দের মতে, মূলত প্রকৃতিতে ধন-সম্পদের প্রাচুর্যের জন্য অনেকটা প্রার্থনার মতো রীতি মেনে এ ধরনের বিয়ের আয়োজন করা হয়। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকায় নানা জাতিগোষ্ঠীর বসবাস। অত্যন্ত কঠোরভাবে যারা নিজেদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করে আসছে।

কুমিরের সঙ্গে বিয়েটি মূলত মেক্সিকোর একটি প্রাচীন প্রথাকুমিরের সঙ্গে বিয়েটি মূলত মেক্সিকোর একটি প্রাচীন প্রথা। ১৭৮৯ সাল থেকে স্থানীয় চোন্তাল ইন্ডিয়ানরা প্রতি বছর এই প্রথা অনুসরণ করে আসছেন। স্থানীয়দের বিশ্বাস, এই প্রথার মাধ্যমে ওয়াক্সাকা প্রদেশের তেহুয়ানতেপেকের ইস্থমাসের সমুদ্র তীরবর্তী স্থানীয় জেলেদের ভাগ্যোন্নতি হয়। এর ফলে ঐ এলাকার চাষাবাদও ভাল হয় বলে বিশ্বাস তাদের।

ছোট রাজকুমারীর মর্যাদা দেয়া সাত বছর বয়সী এ প্রাণীটিকে ধরিত্রী মাতার অবতার হিসেবে বিবেচনা করে থাকেন স্থানীয়রা। আর তাদের প্রধানের সঙ্গে এ বিয়েকে মনে করা হয় মানুষের সঙ্গে স্বর্গীয় সংযোগ। এ বিষয়ে মেয়র সোসা বলেন, নদীতে যাতে অনেক মাছ পাওয়া যায়, সেজন্য প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি আর খাবার প্রার্থনা করেছি।

কুমিরের নাকের ডগায় চুমুও খানজানা যায়, স্যান পেড্রো হুয়ামেলুলায় দীর্ঘ পুরোনো রীতির সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ক্যাথলিক আধ্যাত্মিকতা। এসবের মিশেলে ঐ সরিসৃপ প্রাণীটিকে বিয়ের জন্য দেয়া হয় বর্ণিল পোশাকের সাজ। ট্রাম্পেট আর ড্রামের বাদ্যের উৎসবমুখর তালের সঙ্গে স্থানীয় জনতা কুমিরটিকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে গেলে পুরুষরা তাদের মাথার হ্যাট খুলে বাতাস করতে থাকেন। এ বিয়ের আয়োজক ধর্মমাতা হিসিবে পরিচিত এলিয়া এডিথ আগুইলার বলেন, এটা আমাকে অনেক আনন্দ দিয়েছে এবং আমার শেকড় সম্পর্কে আমাকে গর্বিত করেছে।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন জানিয়ে তিনি বলেন, কনে (কুমির) কী পোশাক পরবে, সে বিষয়েও আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। এটি খুবই চমৎকার একটি প্রথা।

সূত্র: এনডিটিভি 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!