যারা বাংলাদেশ বেতারের অনুরোধের আসর গানের ডালি শুনতেন তারা জানেন এই গান কত শত বার শ্রোতাদের অনুরোধে বেজেছে। আজও বৃষ্টি হলে এই গানের সুরে ভেসে যেতে পারেন পুরোনো ।এই গানে ঠোঁট মিলিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান সাহ্ ও শিশিরস্নাত নায়িকা শাবনূর।

.png)
গণমাধ্যম সূত্রে জানা যায়, স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রের পরিচালক বাদল খন্দকার বলেন ‘আমার সব ছবিতেই একটা বৃষ্টির গান রাখার চেষ্টা করি। এটাও তেমনই গান ছিল। গাজী ভাইকে বলার পর তিনি লিখে দিলেন। সুর করলেন আলাউদ্দিন ভাই। গাইতে এসে সাবিনা আপা ও আগুন মনপ্রাণ উজাড় করে গাইলেন। আর টানা ১২-১৩ দিন সেই গানের শুটিং হলো এফডিসি, কক্সবাজারসহ বেশ কিছু জায়গায়।’
গানের সুরকার আলাউদ্দিন আলীর নাকি সুর করার সময় এত কিছু মাথায় ছিল না। কাজটা ঠিকঠাক করার পরিকল্পনা ছিল মাত্র। পরে যখন গানটা সবার মুখে মুখে চলে এল তখন মনে হয়েছিল রাতভর পরিশ্রমে ফসল দু হাত ভরে ঘরে তুলতে পেরেছেন, যার অর্থ দাঁড়ায় কষ্ট পুরোপুরি সার্থক। সেই সার্থকতার কারণেই এখন বৃষ্টি নামলেই সবার আবেদন এই গান, এই সুর- বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে।