ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

একই প্রেমিকের কাছে প্রতারিত দুই প্রেমিকা বেঁধেছেন ঘর, আছে সন্তানও

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ৪ সেপ্টেম্বর ২০২২
একই প্রেমিকের কাছে প্রতারিত দুই প্রেমিকা বেঁধেছেন ঘর, আছে সন্তানও
ফাইল ছবি

দুই নারীর সঙ্গেই চুটিয়ে প্রেম করতেন এক ব্যক্তি। তারপর একজনের সঙ্গেও ঘর বাঁধেননি। প্রতারিত দুই প্রেমিকা একজন আরেকজনের প্রেমে পড়ে, নিজেরাই ঘর বেঁধেছেন। ঐ দুই নারীর নাম লিয়ান এবং এমা ডেভিস।

দুইজনের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেন সেই ব্যক্তি। এক দিন কৌতূহলবশত এমার সঙ্গে আলাপ করতে যান লিয়ান। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েন তারা। বিয়েও করে ফেলেন। শুধু তা-ই নয়, এখন তারা এক সন্তানের মা-ও বটে! শুনতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্যিই ঘটেছে লন্ডনে।

লিয়ান-এমার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে ২০১৯ সালে। ২০১৮ সালে লিয়ান জানতে পারেন, তার প্রেমিক আদতে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে রাখেন। তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এমা। এরপর পুরনো প্রেমিকের আর এক প্রেমিকার সঙ্গে দেখা হয় লিয়ানের। প্রেমিককে নিয়ে আলোচনা করতে করতে তারা একে অপরকে ভালবেসে ফেলেন।

Advertisement

এর আগে কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়াননি লিয়ান। অন্য দিকে, তেত্রিশ বছর বয়সী এমা হলেন উভকামী। বিয়ের পর দুইজনেই আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের চেষ্টা শুরু করেন। আইভিএফ পদ্ধতিতে ভ্রূণ তৈরির জন্য এমার ডিম্বাণু এবং অপরিচিত এক শুক্রাণুদাতার শুক্রাণু ব্যবহার করা হয়। তৈরি ভ্রূণ লিয়ানের জরায়ুতে স্থানান্তরিত করা হয়। গর্ভধারণের এই প্রক্রিয়ায় দুইজনেই সমানভাবে অংশ নেন। তাদের জীবনে আসে ছেলে ক্যাসপার। ক্যাসপারকে পেয়ে দুইজনেই খুশি।

তবে তাদের এই সুখ খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। সন্তানের জন্মের মাস কয়েকের মধ্যেই লিয়ান জানতে পারেন, তার শরীরে কর্কট রোগ বাসা বেঁধেছে। কোলন ক্যানসারে আক্রান্ত হন লিয়ান। তবে ভেঙে পড়েননি যুগল। একে অপরের হাতে হাত রেখে ক্যানসারের বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে নেমেছেন তারা। এমা বলেন, ‘আমাদের সামনে পুরো জীবন পড়ে আছে। ছোট্ট ক্যাসপারের জন্য লিয়ানকে ঠিক হতেই হবে।’

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!