রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর মৃত স্বামীকে তার পাশেই সমাহিত করা হবে। এই রাজকীয় কবরের কথা গত বছরই ঘোষণা করা হয়, যখন রাজকুমার ফিলিপ মারা যান। এর উদ্দেশ্যই ছিল তাদের পাশাপাশি কবর দেওয়া।
অনেকের প্রশ্ন, তাহলে রাজকুমার ফিলিপকে কোথায় রাখা হয়েছিল এতদিন? ৯৯ বছর বয়সে যখন রাজকুমার ফিলিপ মারা যান গত বছর তখন তাকে সেন্ট জর্জ চ্যাপেলে রাখা হয়, যেটা উইন্ডসর ক্যাসেল গ্রাউন্ডে অবস্থিত। এখানেই তাকে রাখা হয় যাতে তার পরিবারের সকলে এবং অতিথি অভ্যাগতরা এসে তাকে সম্মান জানাতে পারেন।
.png)
সূত্রের খবর, রাজকুমার ফিলিপ চেয়েছিলেন একটা সাদামাটা শেষকৃত্য চেয়েছিলেন। এই অনুষ্ঠানের পর তার দেহ সেন্ট জর্জ চ্যাপেলের মধ্যে রয়াল ভল্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি রাজপরিবারের ২৫তম সদস্য হিসেবে সমাহিত হন। রানির মৃত্যু পর্যন্ত তাকে সেখানে রাখা হয়েছিল।
এই রয়াল ভল্টটি ১৮১০ থেকে ১৪ এর মধ্যে নির্মিত হয়েছিল। এই ভল্টটি সেন্ট জর্জ চ্যাপেলের নিচে তৈরি করা হয়েছে।