ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

লিওনেল মেসির পরেই জুলিয়ান আলভারেজ 

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ২০ ডিসেম্বর ২০২২
লিওনেল মেসির পরেই জুলিয়ান আলভারেজ 
ছবি: অন্তর্জাল

কাতার বিশ্বকাপ ২০২২ সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সব থেকে উপরে কিলিয়ান এমবাপে। মোট সাত ম্যাচে ৮টি গোল দিয়েছেন তিনি। ৭ ম্যাচে ৭টি গোল দিয়ে দ্বিতীয় অবস্থানে লিওনেল মেসি। এরপরের নামটিই জুলিয়ান আলভারেজের।

৭ ম্যাচে আলভারেজ দিয়েছেন ৪ গোল। তবে কী আগামীতে মেসি-ডি মারিয়াদের ভক্তরা জুলিয়ান আলভারেজের পায়ের জাদুতেই খুঁজে নেবেন জয়ের-যাত্রা? হয়তো! নিজের খেলা দিয়েই সেই নির্ভরতার জানান দিয়েছেন আলভারেজ। 

এক নজরে দেখে নেয়া যাক জুলিয়ান আলভারেজের অল্প-স্বল্প জীবনের গল্প। জুলিয়ান আলভারেসের জন্ম ৩১ জানুয়ারি, ২০০০ সালে। আর্জেন্টিনার কোর্দোবা প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

Advertisement

আলভারেজ মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব আতলেতিকো কালচিনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলভারেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিভার প্লেতের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন।

 ২০১৮–১৯ মৌসুমে, আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেতের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। রিভার প্লেতের হয়ে চার মৌসুমে ৫৭ ম্যাচে ২৩টি গোল করার পর ২০২১–২২ মৌসুমে তিনি প্রায় ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন।

২০১৯ সালে, আলভারেজ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর ধরে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। 

আলভারেস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২০শে জানুয়ারি তারিখে তিনি ২০১৯ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৯ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত ২০১৯ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।

২০২১ সালের ৪ঠা জুন তারিখে, ২১ বছর, ৪ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলভারেজ চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় তার।

এই ম্যাচের ৬২তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় আনহেল ডি মারিয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন।ম্যাচে তিনি ৯ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আলভারেজ সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তার জার্সি নম্বর ৯।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!