ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

পুরুষদের মন ভুলিয়েই কাজ সারতেন রাশিয়ার গুপ্তচর

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
পুরুষদের মন ভুলিয়েই কাজ সারতেন রাশিয়ার গুপ্তচর
ফাইল ছবি

অপরাধীদের ধরতে কতোই না করতে হয় তদন্তকারী অফিসারকে। দেশকে সুরক্ষিত রাখতে সদা সক্রিয় তারা। সম্প্রতি রাশিয়ার এক গুপ্তচর জানিয়েছেন কীভাবে নিজের রূপের ভেলা দেখিয়ে অপরাধীদের শায়েস্তা করতেন তিনি। বছর ৩৭-এর আলিয়া রোজা জানিয়েছেন তার রূপের জালেই আটক হয়েছে নামকরা দুষ্কৃতীরা! 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই গুপ্তচর ভাগ করে নিলেন এমন সব টোটকা, যা দিয়েই পছন্দের কাউকে সহজে আকৃষ্ট করা যায়। কী কী বললেন তিনি? নিজের কর্মজীবনের নানা কাহিনী ভাগ করে নেন তরুণী। 

আলিয়া বলেন,‘২০০৪ সালে জীবনে প্রথম যে কাজের জন্য আমাকে নিয়োগ করা হয়, সেখানেই আমি প্রথম বার প্রেমে পড়ি। অপরাধীদের যে দলটিকে আমি ধরতে যাই, তাদেরই এক জনকে মন দিয়ে বসি। সেও আমার প্রেমে পড়ে। কাজের জন্য আমাকে যৌনকর্মী সাজতে হয়েছিল। ওদের দলনেতার কাছে ধরা পড়ে যাই আমি। ওরা গভীর জঙ্গলে নিয়ে গিয়ে আমাকে মারতে শুরু করে। সেই মানুষটিই আমাকে বাঁচান সেই পরিস্থিতি থেকে।’

Advertisement

আলিয়ার মতে, কারও মন জয় করতে হলে সবার আগে প্রয়োজন নিজেকে ভালোবাসার। নিজেকে ভালোবাসলে তবেই অন্য কেউ আপনাকে ভালোবাসবে। অনেক মেয়েই নিজের তেমন যত্ন করেন না! প্রিয়জনকে আকৃষ্ট করার আগে সে সব শুরু করেন। আলিয়া মনে করেন, ছেলেরা রূপের থেকেও বেশি ব্যক্তিত্ব পরখ করেন। যৌনসঙ্গিনী হিসেবে আপনি কেমন, সেটাও তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। নিজেকে সুন্দর করার জন্য অযথা অস্ত্রোপচার করাবেন না। শরীরচর্চা, ডায়েট ইত্যাদি স্বাস্থ্যকর উপায়ে নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা করুন।

কীভাবে মন ভোলানো যায় পুরুষদের? উত্তরে আলিয়া জানালেন, পুরুষদের সামনে খানিকটা দম্ভ নিয়ে চলতে হবে। তাদের সব কথা মেনে নিলে চলবে না। প্রথমেই নিজের সবটা উজাড় করে দিলে চলবে না। তা হলে আপনার পছন্দের ব্যক্তি আপনার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।


সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!