ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

চাইলেই পানির নিচে করতে পারেন ইফতার

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ১৮ এপ্রিল ২০২৩
চাইলেই পানির নিচে করতে পারেন ইফতার
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে সেহেরি কিংবা ইফতারকে কেন্দ্র করে পৃথিবী বিভিন্ন দেশে হয়ে থাকে নানা আয়োজন। আর এরই ধারাবাহিকতায় এ বছরও রমজানের বিশেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে  মরুর দেশ দুবাই করেছে এক ভিন্নধর্মী আয়োজন।

দেশটির মানুষ পানির নিচে, সিংহ-প্রজাপতির সঙ্গে, গাছের নিচে কিংবা তারকারাজির সঙ্গেও কাটাতে পারবে ইফতারের আনন্দঘন মুহূর্ত। খবর  খালিজ টাইমসের।

দুবাইয়ের জাতীয় একুয়ারিয়াম ও শাংরি লা কারইয়াত আল বেরির যৌথ উদ্যোগে করা হয়েছে পানির নিচে ইফতারের অভিনব ব্যবস্থা। এতে ৩০ থেকে ৫০ জনের জন্য পানির নিচে বসে ইফতার করতে পারবে।

Advertisement

তবে এর জন্য একজনকে গুনতে হবে ৬০০ দিরহাম। কেউ প্রজাপতির সঙ্গে ইফতার করতে চাইলে চলে যেতে পারে দুবাইয়ের শারজাহর আল নুর দ্বীপে। প্রাকৃতিক পরিবেশে ইফতারের পাশাপাশি দেখা মিলবে রঙবেরঙের প্রজাপতির। এখানে যেতে হলে প্রাপ্তবয়স্কদের লাগবে ১৮০ দিরহাম। আর শিশুদের ৯৫ দিরহাম করে। কেউ চাইলে পশুর সঙ্গেও সময় কাটাতে পারেন। তবে তার জন্য যেতে হবে ‘আল-আইন চিড়িয়াখানায়’। যেখানে আছে সিংহ, জিরাফ সহ নানা ধরনের পশু-পাখি।

‘ম্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ’ এ চাইলেই খোলা আকাশের নিচে বসে পরিবারের সঙ্গে ইফতার করা সম্ভব। যার জন্য প্রয়োজন পড়বে ২৫০ দিরহাম করে আর শিশুদের জন্য মাত্র ১৫০ দিরহাম।

আবার জলপাই গাছের নিচে বসেও ইফতার করতে পারবে যে কেউ। তার জন্য তাকে যেতে হবে বুলগেরি ইয়ট ক্লাবে। দেশটির মহাকাশ গ্রুপ আল-কুদরা মরুভূমিতে আয়োজন করেছে ইফতারের। সেখানে পাওয়া যাবে মহাশূন্যে বসে ইফতার করার অনুভূতি।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!