ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ ফিচার ]

বোনকে শুভেচ্ছা জানানোর দিন আজ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ৬ আগস্ট ২০২৩
বোনকে শুভেচ্ছা জানানোর দিন আজ
ফাইল ফটো

বাবার শাসন কিংবা মায়ের বকুনি থেকে যে মানুষটি আমাদের সবসময় আগলে রাখেন তিনি হলেন বোন। যাকে আমরা আদর করে বুবু, দিদি কিংবা আপু বলে ডাকি। এ ডাকের মধ্যে মিশে থাকে ভালোবাসা ও আবেগ। বোনের সঙ্গে যে বন্ধন তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। সেই ছোট্টবেলা থেকে তার সঙ্গে হৃদ্যতা গড়ে ওঠে। তার ভালোবাসায় আমরা বেড়ে উঠি।

বোন কখনো বন্ধু, কখনো পরামর্শক আবার কখনো শিক্ষক হয়ে ওঠেন। আবার তার সঙ্গে তুমুল ঝগড়াও হয়, কিন্তু সেই ঝগড়ার মাঝে থাকে ভালোবাসার খুনসুটি। এই ঝগড়ার স্থায়িত্ব খুব বেশি হয় না। এভাবেই বোনের সঙ্গে আমাদের স্মৃতিগুলো অম্লমধুর হয়ে থাকে।

আজ ৬ আগস্ট, বোন দিবস (Sister Day)। প্রতি বছর আগস্টের প্রথম রোববার যুক্তরাষ্ট্রে এ দিবস উদযাপন করা হয়। তাই প্রিয় বোনকে শুভেচ্ছা, শ্রদ্ধা কিংবা ভালোবাসা জানাতে পারেন আপনিও। দিতে পারেন উপহার।

বোনরা যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে সম্পূর্ণ এবং আরো সুন্দর করে তোলেন- সেটিই প্রমাণ করে এই দিনটি।

বোনদের সঙ্গে ছোট থেকে বড় হয়ে ওঠার সময় প্রতিটি মানুষই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। বোনদের সঙ্গে এমন এক বন্ধন তৈরি হয়ে যায়, যা আগামী দিনে চলার পথকে আরো সুন্দর এবং মসৃণ করে তোলে। সব কিছু মাথায় রেখেই পালন করা হয় বোন দিবস। 

বোন দিবসের সূচনা হয়েছিল ১৯৯৬ সালে। আমেরিকার বাসিন্দা ট্রিসিয়া এলিওগ্রাম, প্রথম তার বোনেদের জন্য দিনটি উদযাপন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল বোনদের ভালোবাসার প্রতি সম্মান জানানো। পাশাপাশি তাদের সঙ্গে সময় ভাগ করে নেয়া এবং অন্যদের মধ্যে ভালোবাসা আর সহানুভূতি ছড়িয়ে দেওয়া।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: বোন ভাই-বোন
লিংক সফলভাবে কপি হয়েছে!