ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

নিলামে নেপোলিয়নের বিখ্যাত সেই টুপি

ফিচার ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ১৯ নভেম্বর ২০২৩
নিলামে নেপোলিয়নের বিখ্যাত সেই টুপি
ছবি: সংগৃহীত

১৯ শতকের ফরাসি সম্রাটের নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি নিলামে উঠেছে। রোববার প্যারিসে নিলামে ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এ টুপি বিক্রি করার কথা। এ বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার।

ঐতিহাসিকদের মতে, বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তার কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামে এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তার এখন মাত্র ২০টি টুপি আছে।

গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে।

Advertisement

নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন। সম্রাট সবসময় তার এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তার অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।

নিলাম আয়োজক জ্যঁ পিয়েরে ওসেনাত বলেন, মানুষ সব জায়গায় এ টুপি চিনতে পারতো। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।

নিলাম আয়োজকরা বলেন, এ টুপি এতদিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।

ওসেনাত বলেন, নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।

১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্রও নিলামে তোলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!