ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা, কার্ড ও স্ট্যাটাসে যা লিখবেন
মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামীকাল সোমবার। এই উৎসবের অন্যতম অনুষঙ্গ হল অন্যকে শুভেচ্ছা জানানো। আগে সাধারণত মানুষ প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে দেখা করে বা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানাতেন। কিন্তু এখন সেটি দখল করে নিচ্ছে ভার্চুয়াল শুভেচ্ছা।
মোবাইল ফোনে ক্ষুদে বার্তা, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, মেসেজ, গ্রাফিক্সের (কার্ড) মাধ্যমে প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। যা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
ঈদের শুভেচ্ছা বার্তায় যা যা লিখতে পারেন-
১. ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
২. ত্যাগের মহিমা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা। ঈদের মহিমা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল হাসি ও আনন্দ। সুস্থতা ও সমৃদ্ধিতে ভাসুক সবার জীবন। ঈদ মোবারক।
৩. ত্যাগের মহিমায় ভরে উঠুক আপনার জীবন। ঈদ মোবারক।
৪. ঈদুল আজহার ত্যাগের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হোক! ঈদ মোবারক।
৫. সকল ধর্মপ্রাণ মুসলমান দেশবিদেশে মুসলিম ভাই-বোনদের জানাচ্ছি শুভেচ্ছা; ঈদ মোবারক।
৬. সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অসীম সুখ এবং আনন্দ। সবাই ভালো থাকুন, ঈদ মোবারক।
৭. আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। আপনার বাড়ি সর্বদা সীমাহীন সুখ, উল্লাস এবং হাসিতে ভরে উঠুক।
৮. ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময়।
ঈদ মোবারক।
৯.রঙ লেগেছে মনে, মধুর এই ক্ষণে,
তোমায় আমি রাঙিয়ে দেব ঈদের এই দিনে।
ঈদ মোবারাক।
১০. ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারক।
১১. ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশির দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরূপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রণ ।
ঈদ মোবারক।
১২. রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্বের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশির টানে।
ঈদ মোবারক।
ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে ঈদ পোস্টের যত হ্যাশট্যাগ
ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে চাইলেই নিজেদের পোস্টে ঈদ উপলক্ষে তৈরি বিভিন্ন হ্যাশট্যাগ যোগ করা যায়। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে #EidMubarak, #EidUlFitr, #Eiduladha #Eiduladha2024, #Eid2024, #EidCelebration, #EidVibes, #EidJoy, #EidGreetings, #HappyEid, #EidLove, #EidBlessings, #EidSpirit এসব হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন।