ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ২৪ জুলাই ২০২৪
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেল সিঙ্গাপুর। বিশ্বের মোট ১৯৫টি স্থানে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের। বাংলাদেশের স্থান ৯৭ নম্বরে। ভিসা ছাড়াই লাল-সবুজের পাসপোর্টধারী যেতে পারেন ৪০টি দেশে।

২০২৪ সালে নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের কয়টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকায় দেখা যাচ্ছে, গতবারের মতো এবারও শীর্ষে সিঙ্গাপুরই। এর পরই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচটি দেশ- ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, স্পেন। এই দেশগুলোর পাসপোর্টে ভিসা ছাড়াই ১৯২টি দেশে যাওয়া যায়। তিন নম্বরে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯১টি দেশে।

আর এই তালিকাতেই এবার ৮২ নম্বরে ভারত। পাকিস্তান তালিকায় রয়েছে ১০০ নম্বরে। পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়া ৩৩টি দেশে যাওয়া যায়। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। ‘কাবুলিওয়ালার দেশে’র পাসপোর্টে ভিসা ছাড়া মাত্র ২৬টি দেশে যাওয়ার অনুমতি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!