ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

হাতে বয়সের ছাপ রুখতে জেনে নিন কৌশল 

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫:২৯, ২৮ মে ২০১৯
হাতে বয়সের ছাপ রুখতে জেনে নিন কৌশল 
ছবি: সংগৃহীত

মুখের দিকে নজর দিতে গিয়ে শরীরের অন্য অংশে তেমন যত্ন করেন না অনেকেই। তার মধ্যে অন্যতম হাত। মুখের চেয়ে হাতের ক্ষেত্রে বেশি যত্নের প্রয়োজন। 

হাতের ত্বক কুঁচকে থাকা, শিরা উঁচু হয়ে যাওয়া, হাতের চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া বা ত্বক তার টানটান ভাব হারিয়ে ঝুলে যাওয়ার মধ্যেই বয়সের অঙ্ক লেখা থাকে।

একটু চেষ্টা করলে বয়স বাড়লেও হাতে বাড়তি চাকচিক্য বজায় রাখা য়ায়। হাতের ত্বককে নিটোল রাখার সে সব উপায় সহজেই বয়সকে সরিয়ে রাখে হাতের ত্বকের থেকে। কিছু নিয়ম মানলেই হাতের ত্বক থাকবে সুন্দর ও টানটান।

Advertisement

ত্বক হাইড্রেটেড রাখা খুবই প্রয়োজন। ত্বকে রুক্ষতা চলে এলে তাতে সহজেই বয়সের ছাপ পড়ে। তাই অবশ্যই প্রতিদিন গোসলের পর হাতে ভাল করে ময়েশ্চারাইজার মাখুন। যতবারই হাত  করবেন সাবান দিয়ে, চেষ্টা করবেন ময়েশ্চারাইজার মাখতে। ‌

রোদে বের হওয়ার আগে শুধু মুখে সানস্ক্রিন লাগাবেন না। সূর্যের অতি বেগুনি রশ্মি লাগলে মুখের থেকেও হাতে সহজেই ট্যান পড়ে যায়। ত্বককে দুর্বল করে দেয়। তাই বেরনোর আগে হাতে সানস্ক্রিন মাখুন অবশ্যই।

রাতে ঘুমতে যাওয়ার আগে যেমন মুখে নাইট ক্রিম মাখেন, তেমনই হাতে নিয়মিত ঘুমনোর আগে হ্যান্ড ক্রিম মাখুন। এতে হাতের ত্বক সুন্দর থাকবে।

বেশি ক্ষার যুক্ত সাবান হাতে ব্যবহার করবেন না। করলেও অবশ্যই হাতে ময়েশ্চারাইজার মাখুন। 

ঘরের কাজ যেমন বাসন মাজা, কাপড় কাচা এ সব করতে গিয়ে হাতে বেশি ক্ষার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে হাতে গ্লাভস পরে কাজ করুন।

এ ছাড়াও  হাত সুন্দর রাখতে নিয়ম করে ম্যানিকিওর করুন। ভাল করে নখ কাটুন। আর মানানসই নেলপালিশ পরুন। তবে নেলপালিশ কিছুটা উঠে গেলে তার ওপর দিয়েই নেল পলিস পরবেন না। আগে পুরোটা রিমুভার দিয়ে তুলে ফেলুন। ফাঁকা নখে কিছুক্ষণ থাকুন। তার পরে নেলপালিশ পরুন।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!