এই সময় যেসব ফল এবং সবজিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেগুলোই বেশি করে খাওয়া উচিত। সম্প্রতি চিকিৎসকেরা জোর দিচ্ছেন একটি পানীয়র উপর। এর নাম দেয়া হয়েছে এবিসি ড্রিঙ্ক। কারণ এতে ব্যবহার করা হয়- আপেল, বিটরুট ও গাজর।
এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। সেই সঙ্গে এই পানীয়র রয়েছে নানা উপকারিতা।জেনে নিন কীভাবে বানাবেই এবিসি পানীয়-
.png)
আপেল একটি, বিটরুট আধা কাপ, গাজর আধা কাপ নিয়ে ব্লেন্ড রস বের করে নিন। এর সঙ্গে আধা চামচ লেবুর রস আর পরিমাণ মতো লবণ মেশান। বরফ কুঁচি দিয়ে ঠাণ্ডা পরিবেশন করুন।
এটি আপনি ইফতারিসহ যে কোনো সময় খেতে পারেন। এতে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে আপনাকে সতেজ রাখবে।
এই পানীয়র রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। জেনে রাখুন সেগুলো-
> এতে থাকা বিটরুট আর গাজর কোষ্ঠকাঠিন্য দূর করে।
> রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।
> শরীরের ক্লান্তিভাব দূর করে, দেহ পরিশ্রুত করে।
> চোখের ক্লান্তি দূর করে। দৃষ্টিশক্তির উন্নতি করে এই পানীয়।
> ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। শরীরের কোষের বুড়িয়ে যাওয়া আটাকায় পানীয়টি।
সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস