ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ওজন কমাতে দিনে কতটুকু বাদাম খাবেন?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ৬ জুন ২০২০
ওজন কমাতে দিনে কতটুকু বাদাম খাবেন?
ছবি: বিভিন্ন প্রকার বাদাম

বাদাম ভিটামিন আর নানা রকম খনিজ উপাদান সমৃদ্ধ। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়াও ওজন কমাতে বাদামের জুড়ি মেলা ভার। অল্প বাদামেই পেট ভরে যায় এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। 

রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতেও আমন্ডের নাকি বিকল্প নেই। তবে দিনে কতটুকু বাদাম আপনার জন্য উপকারী তা অনেকেই জানেন না। অনেকে মনে করেন যত বেশি খাবেন, ততই বুঝি উপকার। আবার বাদামে ফ্যাট থাকায় দিনে দুই তিনটার বেশি খান না একেবারেই। এত্তো কিছু না ভেবে জেনে নিন কতটুকু বাদাম আপনি একদিনে খেতে পারবেন।  

ভারতের ওয়েলনেস এক্সপার্ট শীলা কৃষ্ণস্বামী জানিয়েছেন, পরিশোধিত খাবারের পরিমাণ কমিয়ে ডায়েটে পৌষ্টিক গুণ রয়েছে, এমন খাবার বাড়ানো উচিত। সাম্প্রতিক এক গবেষণা বলছে দিনে ৪৫ গ্রাম আমন্ড খাওয়া দরকার। নিয়মিত ৪৫ গ্রাম আমন্ড বা কাঠ বাদাম দিয়ে যদি দিন শুরু করা যায়।

Advertisement

এতে শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমতে থাকে। একমুঠো আমন্ডে ৬ গ্রাম প্রোটিন, সাড়ে ৩ গ্রাম ফাইবার, ৭৫ এমজি ক্যালসিয়াম থাকে। সঙ্গে ১৩ গ্রাম মোনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তবে এই ফ্যাট কিন্তু শরীরের জন্য ভালো। কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই ফ্যাট। এছাড়া হার্টও সুস্থ রাখে।     

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক সমীক্ষায় দেখা গিয়েছে, দিনে ১০ থেকে ১৩ টি পর্যন্ত কাঠ বাদাম খাওয়া যেতে পারে। অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার চেয়ে খিদে পেলে আমন্ড খেয়ে নিন। এতে আপনার দেহের ওজন নিয়ন্ত্রণে থাকে।  

সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!