কিডনি চিকিৎসা খুবই ব্যয়বহুল। ফলে অনেকের পক্ষেই এর চিকিৎসা করা সম্ভব হয় না। আমাদের প্রতিদিনের তিন ভুলেই কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ছোট ছোট কিছু অনিয়মের জন্য কিডনির সমস্যা দেখা যায়। যা আমৃত্যু বয়ে নিয়ে বেড়াতে হয়। তাই কিডনি সুস্থ রাখার দিকে নজর দিতে হবে নিজেকেই। চলুন জেনে নেয়া যাক এমন তিনটি ভুল, যা থেকে হতে পারে কিডনির রোগ-
ঠিকমতো পানি না খাওয়া
.png)
কিডনির সুরক্ষার জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ম করে পানি খাওয়া। আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না। বাড়ি থেকে বাইরে বের হলে অনেকের পানি পানের কথা মনে থাকে না। তবে এতে কিডনির ওপর অনেক বেশি পরিমাণে চাপ পড়ে এবং কিডনি তার সাধারণ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে ৬-৮ গ্লাস জল পান করা অত্যন্ত জরুরি।
অতিরিক্ত লবণ খাওয়া
অনেকের বাড়তি লবণ খাওয়ার অভ্যাস রয়েছে। খেতে বসে প্লেটে আলাদা লবণ নিয়ে খান। এ অনিয়মের কারণে কিডনির অনেক বেশি ক্ষতি হয়। কারণ কিডনি অতিরিক্ত সোডিয়াম আমাদের দেহ থেকে নিষ্কাশন করতে পারে না। ফলে বাড়তি লবণের সোডিয়ামটুকু কিডনিতে থেকে যায়। এতে কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে।
মদপান
মদপান কিডনির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। অ্যালকোহল কিডনি আমাদের দেহ থেকে সঠিক নিয়মে নিষ্কাশন করতে পারে না। ফলে এটি কিডনির মধ্যে থেকেই কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়। এমনকি কিডনি নষ্ট করে। অতিরিক্ত মদপানের কারণে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হন অনেকে। এ রোগে মৃত্যুর হার অনেক বেশি।