ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

গ্যাস্ট্রিক থেকে রেহাই মিলবে ঘরোয়া টোটকায়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ১৮ ডিসেম্বর ২০২০
গ্যাস্ট্রিক থেকে রেহাই মিলবে ঘরোয়া টোটকায়
ছবি: সংগৃহীত

অনিয়মিত খাওয়া-দাওয়ার অভ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শারীরিক রোগব্যাধি। এর মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হলো গ্যাস্ট্রিকের। 

সাধারণত বেশি ঝাল খাবার খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস, দুশ্চিন্তা, ব্যায়াম না করা বা অতিরিক্ত মদ্যপানের ফলে এ সমস্যাটি হতে পারে। 

এর থেকে রেহাই পেতে চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করার। অল্প করে বারবার খান। খাবারের মাঝে মোটামুটি তিন-চার ঘণ্টা সময়ের ব্যবধান রাখলে খাবার হজম হবে সহজে।

Advertisement

> চর্বিযুক্ত মাছ বা চালানি মাছ বাদ দিয়ে সামুদ্রিক কিছু মাছ, চারা মাছের ঝোল দিয়েও মাঝে মাঝে খাওয়া সারুন। এতে শরীরের কোলেস্টরলের মাত্রাও বজায় থাকবে।

> চা-কফি ছেড়ে এই ক’দিন গ্রিন টি-তে ভরসা রাখুন। মেটাবলিজম বাড়িয়ে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে গ্রিন টি। দুধ চা এড়িয়ে চলুন। মাঝেমধ্যে ডায়েট তালিকায় থাকুক ডাবের পানি।

> প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান। এতে শরীরের টক্সিন যেমন সরবে, তেমনই শরীরে জলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে শরীরকে আগের অবস্থায় ফেরাতে ও হজমশক্তি বাড়াতে খাবার শেষে নিয়মিত থাকুক টক দই। অফিসে গেলে সঙ্গে রাখুন যেকোনো ফল। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!