চোখের ছানি মূলত কি ধরণের সমস্যা? এই সমস্যা কেন হয়, এর সমাধান কি, তা আমাদের অনেকেরই অজানা। চলুন আজ জেনে নেয়া যাক চোখের ছানি নিয়ে বিস্তারিত সব অজানা তথ্য-
চোখের ছানি কী?
.png)
আমাদের অনেক বয়স্ক আত্মীয়-স্বজনের ক্ষেত্রেই বয়সের বাড়ার সঙ্গে চোখের লেন্স ঘোলাটে বা সাদা ধরণের হয়ে যায়। ফলে তারা চোখে ঝাপসা দেখতে শুরু করেন বা চোখের অন্যান্য সমস্যা দেখা দেয়। একেই চোখে ছানি পড়া বলে। সাধারণত বয়স ৪০ এর বেশি হলেই এই সমস্যা শুরু হয়।
চোখে ছানি পড়ার লক্ষণ
কিছু লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে চোখে ছানি পড়েছে। যেমন- চোখে ঝাপসা দেখা, লেন্সের রঙ ঘোলা হয়ে যাওয়া, একটা জিনিস দুইটা দেখা, অন্ধকারে কম দেখা, রঙের বোধ কমে যাওয়া।
চোখে ছানি পড়ার কারণ
চোখে ছানি পড়ার প্রধান কারণ বয়সের সঙ্গে সঙ্গে লেন্সের উপাদান প্রোটিনের গঠন নষ্ট হয়ে যাওয়া। এছাড়াও আরও যেসব কারণে চোখে ছানি পড়তে পারে সেগুলো হলো-
>> বংশগত।
>> ধূমপান।
>> চোখে আঘাত।
>> কিছু নির্দিষ্ট রোগ যেমন, ডায়াবেটিস।
>> দীর্ঘ সময় স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনে।
>> চোখের দীর্ঘমেয়াদী ইনফেকশন বা ইনফ্লামেশন।
>> দীর্ঘ সময় ধরে খুব বেশি মাত্রায় ক্ষীণদৃষ্টির (মায়োপিয়া) সমস্যা থাকলে।
>> অতিরিক্ত তাপ, দীর্ঘ সময় রোদে কাজ করার ফলে সূর্যের ইউভি রশ্মির প্রভাব।
চোখে ছানির চিকিৎসা না করলে গ্লুকোমা, দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি সহ বিভিন্ন ধরণের জটিল সমস্যা হতে পারে। অথচ ছোট একটি এক ঘন্টার অপারেশনের মাধ্যমেই চোখে ছানির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য চোখে ছানি পড়লে দেরি না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।