ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

সর্দিতে নাক বন্ধ গেছে? রইলো সমাধান

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ১৬ নভেম্বর ২০২১
সর্দিতে নাক বন্ধ গেছে? রইলো সমাধান
ফাইল ছবি

আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই সর্দি-কাশি-নাক বন্ধ হওয়ার সমস্যায় ভুগছেন । জ্বর, সর্দি ওষুধ খেলে নিরাময় হলেও, বিপদে পড়তে হয় নাক বন্ধ হওয়া নিয়ে। এই সমস্যার কারণে শুয়েও আরাম পাওয়া যায় না।

নাক-কান-গলা বিশেষজ্ঞ হুসনে কমর ওসমানী বলেন, ভাইরাসজনিত কারণে এ সময়ে নাক বন্ধ হতে পারে। এ ছাড়া শুষ্ক আবহাওয়ায় ধুলাবালুর কারণে অ্যালার্জি হলে নাক বন্ধ হওয়ার মতো সমস্যা হতে পারে।

নাক বন্ধ থাকার সমস্যা থেকে মুক্তি পেতে করণীয়-

Advertisement

* শীতকালে অনেকেই অন্য সময়ের তুলনায় পানি কম খান। তবে জেনে রাখা উচিত, শরীর শুষ্ক হয়ে পড়লে কফ বসে যাবে। গোসল করাও কিন্তু বন্ধ করা যাবে না। তাছাড়া গরম দুধ, স্যুপ রাখুন খাবারের তালিকায়।

* কালোজিরা বাটার সঙ্গে সামান্য কাঁচা সরিষার তেল মিশিয়ে তা দিয়ে ভাত খান। এর ঝাঁঝেও সর্দি সেরে যায় খুব জলদি।

* কপালে আর নাকে গরম ভাঁপ নিন। সুতির কাপড় গরম করে কিংবা গরম পানি দিয়েও ভাঁপ নিতে পারেন। নাক ছেড়ে যায় এতে, মাথা ভার হয়ে থাকার সমস্যাও কমে।

* নাক বন্ধের সমস্যা থাকলে রাতে ঘুমানোর আগে লবণ-পানি টানুন নাকে। কয়েক চামচ পানিতে সামান্য লবণ মিশিয়ে তা ড্রপারে করে নাক দিন। তারপর সেই পানি নাকে টানুন।

* গরম পানিতে মেনথলের দুই-তিনটি দানা ছেড়ে দিয়ে সেই পানির ভাপ নিতে পারেন।

* ঘুমোতে যাওয়ার সময় মাথা একটু উঁচুতে রাখুন। মাথার তলায় দুই থেকে তিনটা নরম বালিশ দিন। তবে, স্পন্ডেলাইটিসের সমস্যা থাকলে এটি না করাই ভালো।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!