ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

থাইরয়েড সমস্যায় যেসব খাবারে মিলবে সুফল

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ৫ ফেব্রুয়ারি ২০২২
থাইরয়েড সমস্যায় যেসব খাবারে মিলবে সুফল
থাইরয়েড সমস্যায় করণীয়। ছবি: সংগৃহীত

ডায়াবেটিসের মতই দিন দিন বাড়ছে থাইরয়েড সমস্যা। এই সমস্যা নারীদের বেশি হয়ে থাকে। তবে পুরুষদেরও এই সমস্যা দেখা দেয়। তবে সংখ্যায় বেশ কম। থাইরয়েড মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। গলা এবং ঘাড়ের মাঝামাঝি স্থানে অবস্থিত এই গ্রন্থিটি বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে এবং দেহের প্রায় সব ধরনের বিপাক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

থাইরয়েড গ্রন্থির সমস্যা দেখা দিলে গলগন্ড থেকে ক্যান্সার, হতে পারে নানা রকম রোগ। যেকোনো বয়সের মানুষের ক্ষেত্রেই থাইরয়েড গ্রন্থির যত্ন অত্যন্ত প্রয়োজনীয়। চলুন জেনে নেয়া যাক এমন কিছু খাদ্য সম্পর্কে যা থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্যরক্ষায় কাজে আসতে পারে- 

আমলকি

Advertisement

আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এমনকি ভিটামিন সি-এর নিরিখে আমলকি হার মানাতে পারে কমলালেবু কিংবা ডালিমের মত ফলকেও। পাশাপাশি আমলকিতেও থাকে জিঙ্ক ও সেলেনিয়াম। যা থাইরয়েডের স্বাস্থ্য রক্ষায় কাজে আসতে পারে।

আরো পড়ুন: ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলো যেভাবে চিনবেন

নারকেল

বিশেষজ্ঞদের মতে, নারকেল থাইরয়েডের সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রে বেশ উপযোগী হতে পারে। নারকেলে থাকে ‘মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড’ এবং ‘মিডিয়াম চেন ট্রাই গ্লিসারাইড’। সরাসরি নারকেল খেলে কিংবা নারকেলের তেল রান্নায় ব্যবহার করলে বিপাকের গতিতে লাগাম টানা যায়। তবে দীর্ঘদিন একটানা এই স্নেহ পদার্থ শরীরে ঢুকলে তার প্রভাব কিছু ক্ষেত্রে ভালো না-ও হতে পারে।

কুমড়ার বীজ

কুমড়ার বীজের প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক অন্যান্য খনিজ দ্রব্য ও ভিটামিন শোষণ করতে দেহকে সাহায্য করে। বিভিন্ন থাইরয়েড হরমোনের উৎপাদনে এবং হরমোনগুলোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে জিঙ্ক।

ব্রাজিল নাট

থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং বিপাকে উন্নতি করতে সেলেনিয়াম নামক একটি পদার্থের প্রয়োজন হয়। ব্রাজিল বাদামে প্রচুর পরিমাণে এই সেলেনিয়াম থাকে। দিনে মাত্র তিনটি ব্রাজিল নাট খাওয়াই যথেষ্ট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!