ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

মাকড়সা কামড়ালে ক্ষতি এড়াতে যা করবেন

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২২
মাকড়সা কামড়ালে ক্ষতি এড়াতে যা করবেন
ফাইল ছবি

মাকড়সা অনেক প্রজাতির, তবে সাধারণত প্রত্যেকেরই কামড়ে ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা ফোলাভাব হয়। তবে কখনো কখনো এমন মাকড়সার সম্মুখীনও হতে হয়, যা অনেক ক্ষতি করতে পারে। এই পরিস্থিতিতে ডাক্তারের কাছে চিকিত্‍সা করা জরুরী।

তবে কিছু প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার দিয়েও এর নিরাময় করা যায়। কি সেই ঘরোয়া প্রতিকার চলুন জেনে নেয়া যাক-

লবণ: প্রথমে সামান্য লবণ নিয়ে মাকড়সার কামড়ানো জায়গায় লাগিয়ে পরিষ্কার কাপড় বেঁধে দিন। এটি ত্বকের ফোলাভাব এবং ব্যথা কমে যাবে।

Advertisement

হলুদ: হলুদ ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে। অল্প হলুদে অলিভ অয়েল মিশিয়ে কামড়ানো অংশে লাগান। রোজ সেই জায়গা পরিষ্কার করতে, সামান্য গরম জলে প্রতিদিন দিনে দুবার পরিষ্কার করে নিন।

বরফ লাগানো: একটি সুতির কাপড়ে এক টুকরো বরফ নিয়ে আক্রান্ত ত্বকে লাগালে এতে ফোলা ও ব্যথা কমে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!