ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

শীতেও ডায়েট? এই খাবারটি পাতে রাখুন

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ১৪ ডিসেম্বর ২০২২
শীতেও ডায়েট? এই খাবারটি পাতে রাখুন
ছবি: অন্তর্জাল

শীত বলে কি ডায়েট বন্ধ রাখা যায়? না। শীত এলেই অনেক রোগ বেড়ে যায়। ত্বকেও নানা রকম সমস্যা দেখা দেয়। শীতের দিনে ডায়েটে রাখুন টক দই রাখতে পারেন। একাধিক রোগ থেকে মুক্তি দিতে পারে এক বাটি দই।

 শীতে ত্বক ফাটার সমস্যা লেগেই থাকে। ফাটা ত্বকের পরিচর্যা করতে এর কোনও তুলনা হয় না। শীতে রোজ ডায়েটে এক বাটি টক দই রাখলে, একাধিক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

গরম কালে এক বাটি দই খেলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু শীতকালে টক দই খান না অনেকেই। তবে জানলে অবাক হবেন, শীতে সুস্থ রাখতে অত্যন্ত সাহায্য করে দই। ত্বকের যেকোনও সমস্যা দূর করতে এর গুণাগুণ অপরিসীম। আসুন জেনে নেওয়া যাক শীতে দই খেলে কী কী উপকার মিলতে পারে-

Advertisement

ত্বক উজ্জ্বল করে-  টক দইয়ে আছে ফ্যাট, প্রোটিন , মিনারেল ও ভিটামিন। এই সমস্ত উপাদান ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

ত্বকের দাগ-ছোপ দূর করে- ত্বকের দাগ-ছোপ দূর করতে দই অত্যন্ত উপকারী। তাই দইয়ের প্যাক মুখে লাগাতে হবে সপ্তাহে ২ দিন।

ত্বকের শুষ্কতা দূর করে-  শুষ্ক ত্বক থেকে বাঁচতে টক দই খাওয়া যেতে পারে।  টক দই খেলে শরীরের ডিহাইড্রেশন দূর হয়।

সূত্র: নিউজ বাংলা ১৮

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!