ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

মাত্র ১১ মিনিট ব্যায়ামে অকালে মৃত্যুর ঝুঁকি কমবে

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ২ মার্চ ২০২৩
মাত্র ১১ মিনিট ব্যায়ামে অকালে মৃত্যুর ঝুঁকি কমবে
ফাইল ছবি

খেলাধুলা ও শারীরিক পরিশ্রম বাদ দিয়ে ইন্টারনেটেই বেশি সময় কাটাচ্ছি ছোট-বড় সবাই। ফলে নানান শারীরিক সমস্যা বাসা বাঁধছে। তাই নিয়মিত যোগ ব্যায়াম শুরু করুন। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিয়ে জীবন উপভোগ করুন। প্রতিদিনের কাজের মাঝে মাত্র ১১ মিনিট সময় বের করে মাঝারি থেকে ভারি অ্যারোবিক ব্যায়াম করলে তা শরীরের জন্য দারুণ কার্যকরী হতে পারে।

সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রায় ১৯৬টি গবেষণার ডেটা পর্যালোচনা করেছেন। গবেষণায় মূলত যারা দৈনিক গড়ে ২২ মিনিট ও সপ্তাহে গড়ে ১৫০ মিনিট ব্যায়াম করে থাকেন, তাদের ডেটা পর্যালোচনা করা হয়েছে।

ডেটা পর্যালোচনা শেষে দেখা যায় যে, যারা একদমই ব্যায়াম করেন না তাদের তুলনায় যারা সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি থেকে শুরু করে ভারি অ্যারোবিক শারীরিক ব্যায়াম করেন তাদের মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ কম। এছাড়া প্রতিদিন মাত্র ১১ মিনিটের ব্যায়ামের ফলে ক্যান্সার, হৃদরোগ কিংবা অপ্রাপ্তবয়সে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত কমতে পারে।

Advertisement

তবে অনেকেই ভাবছেন যত বেশি শারীরিক কসরত করা হবে, ততই জটিল রোগ কিংবা অকালে মৃত্যুর ঝুঁকি কমে আসবে। কিন্তু ঠিক কি পরিমাণ শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের জন্য ইতিবাচক হবে সেটি নির্ধারণ করা একটু কঠিন। আর এজন্যই 

গবেষণাটির লেখক অধ্যাপক ড. সোরেন ব্রেজ বলেন, আপনার কাছে যদি সপ্তাহে ১৫০ মিনিটের মাঝারি থেকে ভারি ব্যায়াম করা কষ্টকর করে বলে মনে হয়, তবে আপনি সপ্তাহে ৭৫ মিনিট সময় ব্যায়াম করার মধ্যে দিয়ে অভ্যাসটি শুরু করুন। দেখবেন ধীরে ধীরে তা ১৫০ মিনিটে নিয়ে যেতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!