তবে হ্যাঁ, বিজ্ঞানীরা বলছেন রক্তের গ্রুপ এর জন্য দায়ী হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে নির্দিষ্ট রং এবং রক্তের গ্রুপের ওপর মশার নজর থাকে।
আবার মশার কামড়ের জন্য দায়ী কারণ থাকে পোশাকও। গবেষণায় দেখা গেছে, মশারা গাঢ় রং খুব পছন্দ করে। সবুজ, কালো, নীল ও লাল রঙের মতো গাঢ় রঙের পোশাক পরেন, মশা তাদের বেশি কামড়ায়।
.png)
জানা যায়, প্রাপ্তবয়স্ক মশারা পুষ্টির জন্য একটি নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষদের বেশি কামড়ায়। এক গবেষণায় দেখা গেছে, O ব্লাড গ্রুপের মানুষের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।
ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ঘামে নির্গত অন্যান্য যৌগগুলোর গন্ধ পায় মশা। অতিরিক্ত ব্যায়ামের কারণে শরীরে ল্যাকটিক অ্যাসিড ও তাপ বৃদ্ধি পায়। এছাড়া কিছু জেনেটিক কারণও শরীরে দুর্গন্ধ সৃষ্টি করে। মশা দ্রুত এই গন্ধ পেতে পারে। ঘাম থেকে যে গন্ধ বের হয় তাও মশা অনুভব করে।
মশা কামড়ানোর পেছনে আরো কিছু কারণ থাকতে পারে। যেমন গর্ভাবস্থা থাকাকালীন নারীদের বেশি মশা কামড়ায়।