সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন এক মুঠো বাদাম খেলে ওজন বৃদ্ধি রোধ করা যায়। গবেষকদের মতে, বাদামে প্রোটিন, ফাইবার এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। বাদাম খাওয়ার ফলে সি-পেপটাইড প্রতিক্রিয়ার মাত্রা কমে যায় সেই সঙ্গে গ্লুকাগন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড প্রতিক্রিয়া এবং গ্লুকোজ-নির্ভর ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড প্রতিক্রিয়ার মাত্রা বৃদ্ধি পায়।
চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলেই প্রতিদিন ১০-১২টি কাঠবাদাম খাওয়ার পরামর্শ দেন। তবে এ ক্ষেত্রে কাঠবাদাম বা আমন্ড ভিজিয়ে খাওয়াই ভালো। আমন্ড ভিজিয়ে রাখলে তা থেকে ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায়। ফলে তার পুষ্টিগুণ বাড়ে।
.png)