ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

আমিষ সমৃদ্ধ সবজি বরবটির উপকারিতা

পি. চৌধুরী
প্রকাশিত: ১৫:৩১, ৫ মে ২০২৪
আমিষ সমৃদ্ধ সবজি বরবটির উপকারিতা
ছবি: ডেইলি বাংলাদেশ

বরবটি (Yard long bean) এটি একটি বর্ষজীবী লতানো জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Vigna sesquipedalis। এটি Leguminosae পরিবারের অন্তর্ভুক্ত। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি। প্রায় সারাবছর এটি ফলানো যায়। তবে গ্রীষ্মকালে ফলন ভালো হয়, শীতে টিকিয়ে রাখাই দুষ্কর হয়ে পড়ে।

দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বরবটি চাষের জন্য উপযোগী। এর কোনো আকর্ষণ না থাকলেও মাচা অথবা গাছকে আশ্রয় করে বেড়ে ওঠে। এর ফুলগুলো হলদে অথবা লালচে রঙের হয়। বরবটি তরকারি হিসেবে বেশি ব্যবহৃত হয়। বরবটি বাংলাদেশসহ প্রায় সব দেশেই চাষ করা হয়ে থাকে।

রাসায়নিক উপাদান:

Advertisement

বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল , অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টেক্যান্সার প্রোপার্টিস। এতে আরও রয়েছে ভিটামিন বি১ , বি ২, ক্লোরোফিল , রিবোফ্লাভিন , ফসফরাস, থায়ামিন , ফাইবার ও বিভিন্ন মিনারেল। যা আমাদের শরীরে অনেক উপকারী।

পুষ্টিগুণ:

বরবটিতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। কারণ ১০০ গ্রাম বরবটিতে রয়েছে জলীয় অংশ ৮৭.৫ গ্রাম, আমিষ ৩.০, শর্করা ৯.০, মোট খনিজ পদার্থ ০.৮ গ্রাম, ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম, আয়রন ৫.৯, ভিটামিন বি-১ ০.১৪, ভিটামিন বি- ২ ০.৩০ মিলিগ্রাম, ভিটামিন সি খুব অল্প, খাদ্যশক্তি ১৮ ক্যালরি। বরবটির জাত ও স্থানের পরিবর্তনের সঙ্গে পুষ্টিমানের পরিবর্তন হতে পারে।

উপকারিতা:

১. বরবটিতে রয়েছে প্রচুর আঁশ, যা শরীরের  কলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। ফলে হার্টের ভালো থাকে।
২. নিয়মিত বরবটি খেলে উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর হয়।
৩. বরবটি খেলে ক্যান্সারের সম্ভাবনা কম থাকে।
৪. বরবটিতে রয়েছে সিলিকন যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। এছাড়া হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে।
৫. বরবটি নিয়মিত খেলে শরীরের আয়রনের ঘাটতি পূরণ হয়।
৬. বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর চর্বি কমাতে সাহায্য করে।
৭. সর্দি হলে বরবটির বীজ ভেজে বার্লির মতো রান্না করে সেই পানি খেলে সর্দি ভালো হয়।
৮. বরবটির বীজ ভেজে সকাল-বিকেল খেলে আমাশয় রোগ ভালো হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!