ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ডায়াবেটিস-উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী বিলিম্বি ফল

স্বাস্হ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ২৮ আগস্ট ২০২৪
ডায়াবেটিস-উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী বিলিম্বি ফল
ছবি: অন্তর্জাল

বিলিম্বি বা বিলুম্বু অক্সিডেসি গোত্রের অন্তর্গত একটি উদ্ভিদ। বিলিম্বি কামরাঙ্গা গোত্রের ফল। এটি কামরাঙ্গার নিকট আত্মীয়। এর স্বাদও অনেকটা কামরাঙ্গার মতোই। শুধু স্বাদই নয় প্রজাতি, বিন্যাস, পরিবার, গুণ সবকিছুতেই কামরাঙ্গার নিকটাত্মীয় এই ফলটি।

ফলটির বাংলা নাম বিলিম্বি। ইংরেজি নাম  Bilimb। বৈজ্ঞানিক নাম Averrhoa bilimbi। এটি বাংলাদেশের একটি অপ্রচলিত ফল। এ গাছের পাতা, ফুল ও ফল দেখতে খুবই সুন্দর। গাছে নতুন পাতা গজালে সে পাতাকেও আবার ফুলের মতোই মনে হয়। ফল আকারে লম্বা ২/৩ ইঞ্চি। এর রঙ দেখতে সবুজ । দেখতে আঙুরের মতো। এ ফলটি কাঁচা অবস্থায় খুব টক হলেও রান্নার পর বা চাটনি কিংবা আচার তৈরী করার পর টক থাকে না।

পুষ্টিগুণ

Advertisement

প্রতি ১০০ গ্রাম বিলিম্বিতে রয়েছে আর্দ্রতা ৯৪.২-৯৪.৭ গ্রাম, আমিষ ০.৬১ গ্রাম, Ash ০.৩১- ০.৪০ গ্রাম, তন্তু ০.৬ গ্রাম, ফসফরাস ১১.১ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩.৪ মিলিগ্রাম, লৌহ ১.০১ মিলি গ্রাম, থায়ামিন ০.০১০ মিলিগ্রাম, রিবোফ্লাভিন ০.০২৬ মিলিগ্রাম, ক্যারোটিন ০.০৩৫ মিলিগ্রাম।

উপকারিতা

১. বিলিম্বি চুলকানি নিরাময়ে উপকারী। এই গাছের পাতা বেটে গায়ে লাগালে চুলকানি নিরাময় হয়ে থাকে।

২. বিলিম্বি গাছের ফল প্রতিনিয়ত খেলে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. কাশি ও সর্দি নিরাময়ে  বিলিম্বি ফুল ভালো কাজ দেয়। গরম পানির সঙ্গে এটিকে জ্বাল দিতে হবে। এই পানি নিয়মিত সেবন করলে সর্দি-কাশি ভালো হয়ে যায়।

৪. বিষধর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য বিলিম্বির পাতা ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

৫. বিলিম্বির পাতা চুলকানি, ফোলা, বাত, মাম্পস বা চামড়া ফাটার জন্য পেস্ট হিসাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!