ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

সর্দি- কাশি দূর করতে উপকারী রোজেলা চা

স্বাস্হ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২৪
সর্দি- কাশি দূর করতে উপকারী রোজেলা চা
ছবি: অন্তর্জাল

আজকাল ঘরে ঘরে সবার দেখা যাচ্ছে সর্দি-কাশি, ফুসফুসে সংক্রমণ আর শ্বাসকষ্ট। চিকিৎসকের পরামর্শ মতে সঠিক ওষুধপত্র গ্রহণের পাশাপাশি এক্ষেত্রে দারুণ পথ্য হতে পারে লাল টুকটুকে রোজেলা বা চুকাইয়ের চা, আচার, চাটনি বা জ্যাম জেলি।

গরম ভাতের সঙ্গে শুকনা মরিচ ও রসুনে ভাজা চুকাই বা মেস্তার শাক অত্যন্ত উপাদেয়। এছাড়া এর ফুলের লাল পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে তা যুগ যুগ ধরে রান্নায় ব্যবহার করা হয় গ্রাম বাংলায়। ছোট মাছের চচ্চড়ি, ভর্তা, খাট্টা, ডাল, চাটনি—সবকিছুতেই টক স্বাদের চুকাই বা মেস্তা এক অনন্য মুখরোচক স্বাদ নিয়ে আসে। চলুন জেনে নেই চুকাই বা রোজেলার চায়ের  রেসিপিটি-

উপকরন

Advertisement

* রোজেলা – ২ চামচ
* আদা কুচি- ১/২ চা চামচ
* পানি ২ কাপ
* মধু / গুড় ১ চা চামচ বা গুড় ১/২ চা চামচ

প্রণালী

১. প্রথমে রোজেলা ফলগুলোকে ভালোভাবে ধুয়ে সুতির কাপড়ে বা তোয়ালেতে শুকিয়ে অন্য আরেকটা কাপড়ের ওপর রোজেলা বীজ ফেলে শুধু পাপড়ি নিয়ে তা ভালোভাবে শুকাতে হবে। দীর্ঘদিন ধরে সংরক্ষন করার জন্য পাতলা নেটের ব্যাগে পাপড়িগুলো ২-৩দিন রোদে রেখে শুকাতে হবে।

একবার ভালোভাবে শুকিয়ে গেলে শুকনো পাপড়িগুলো ‘রোজেলা চা’ বানানোর জন্য একদম তৈরি। পুরোপুরি শুকানোর পর রোজেলার পাপড়িগুলো কাচের জার –এ সংরক্ষন করলে সঠিক স্বাদ বজায় থাকবে।

২. একটি পাত্রে পানিতে আদা, রোজেলার পাপড়ি ২ চামচ দিয়ে ভালোভাবে ঢেকে ১০মিনিট ধরে সিদ্ধ করতে হবে।

৩. এরপর পানির রং হাল্কা গোলাপী থেকে গাঢ় গোলাপী হয়ে উঠলে নামিয়ে নিতে হবে।

৪. স্বাদ অনুযায়ী মধু/ চিনি/ গুড় যোগ করে গরম গরম পরিবেশন করতে পারেন।

রোজেলা মাসালা চা উপকরন

* পানি ২ কাপ
* শুকনো রোজেলা ১ চা চামচ
* দারুচিনি ২টা
* এলাচ ২টা
* লবঙ্গ ৩-৪টা

প্রনালী

একটি পাত্রে পানিসহ অন্য মসলাগুলো একে একে যোগ করে এর সাঙ্গে শুকনো রোজেলা যোগ করে ভালোভাবে ঢেকে ১০মিনিট ফুটিয়ে হালকা গোলাপী রং আসলে গরম গরম পরিবাশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!