ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

গরমে মাথা ব্যথা হয় কেন?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৪
গরমে মাথা ব্যথা হয় কেন?
ফাইল ছবি

ভ্যাপসা গরম অনেকেরই মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। গরম আবহাওয়া সহজেই স্বাস্থ্যে বাজে প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে পানিশূন্যতা ও গরমে মাথা ব্যথা। আর যাদের মাইগ্রেইনের সমস্যা আছে তাদের এই গরমে ভুগতে হয় বেশি। বিশেষজ্ঞরা গরমে মাথা ব্যথা হওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন।

চলুন, সে কারণগুলো দেখা যাক।

১. সূর্যের তীব্র আলো চোখে পড়লে মাথাব্যথা শুরু হতে পারে।

Advertisement

২. সঠিক পুষ্টি ও পানির অভাবে মাইগ্রেন হতে পারে।

৩. হঠাৎ রক্তে শর্করার মাত্রা কমে গেলেও মাথায় যন্ত্রণা শুরু হতে পারে।

৪. পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা মাথাব্যথা বাড়িয়ে দেয়।

৫. স্ট্রেস ও টেনশনের কারণেও হতে পারে মাথাব্যথা।

৬. গরমে ঘুম না আসা এ সমস্যা আরো বাড়িয়ে দেয়। মাইগ্রেনের মাথাব্যথার সঙ্গে চোখে ব্যথা, বমি ভাব পরিস্থিতি আরো অসহনীয় করে তোলে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!