ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

হাম ও হামের উপসর্গে আরো ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৩, ৫ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গে আরো ১২ জনের মৃত্যু
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামে ও হামের উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। একই সময়ে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে দুই জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা সাত হাজার ৬১০ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন।

Advertisement

১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৩৮০ জন।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

একই সময়ে জেলা হিসেবে কুষ্টিয়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১১৩ জনের।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!