অ্যাপ অব রমাদান
কাগজে ছাপানো সেহরি-ইফতারের সময়সূচির ক্যালেন্ডার কয়দিন পকেটে নিয়ে ঘুরবেন! তার চেয়ে বুদ্ধিমানের কাজ হবে, ‘অ্যাপ অব রমাদান’ অ্যাপটি ইন্সটল করে নেয়া। এর কাউন্টডাউন ফিচারের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন সেহরি বা ইফতারের আর কতক্ষণ বাকি আছে। সেই সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচিও পাবেন এই অ্যাপে। অ্যাপটি পেতে ক্লিক করুন- https://theshortener.com/31i
.png)
আল-মোয়াজিন লাইট
নামাজের সঠিক সময় জানতে এই অ্যাপটি ব্যবহার করতেন পারেন। জিপিএস ফিচারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সঠিক সময় প্রদর্শন করে এটি। আযানের সময় হলে আযান রিংটোন যুক্ত করা, নামাজ শুরু হতে কত সময় বাকি আছে ইত্যাদি বিষয়গুলো উইগেটের মাধ্যমে জানা যাবে। বিনামূল্যে অ্যাপটি পাবেন এই ঠিকানায়- http://goo.gl/33beA
আল- কুরআন বাংলা
কোরআন তেলওয়াত শুনতে চাইলে অ্যাপটি বেশ কাজে দেবে। সঙ্গে দেয়া আছে তাফসীরও। নামাজ-শিক্ষা- তাওবা নিয়েও জানতে পারবেন এই অ্যাপ থেকে। অ্যাপটি ডাউনলোড করুন এই ঠিকানায় গিয়ে- https://theshortener.com/31j
ইসলামিক কুইজ
কুইজের মাধ্যমে ইসলামিক জ্ঞান আহরণ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। ভুল উত্তর হলে সঠিকটি জানিয়ে দেয়া হয়। প্রতিটি সঠিক উত্তরের জন্য রয়েছে পয়েন্ট। অ্যাপটি পেতে ক্লিক করুন- https://theshortener.com/31k