[ তথ্য প্রযুক্তি ]
বাংলাদেশের ১০ ছবি আন্তর্জাতিক অঙ্গনে
নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে ছবিটি তুলেছেন সুলতান আহমেদ নিলয়। এই ছবিটি নির্বাচিত দশটি ছবির মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে। নিলয় এক শীতের সকালে নিঝুম দ্বীপে হরিণের সন্ধানে যাওয়ার সময় এই অসাধারণ দৃ
দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও জীববৈচিত্র্যের ছবি নিয়ে উইকিপিডিয়ার প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০২০’। এ বছর বাংলাদেশ থেকে ৩০৪ জন অংশগ্রহণকারী মোট এক হাজার ৮৯৪ টি ছবি জমা দিয়েছিলেন। এবার বাংলাদেশ পর্বে ১০টি আলোকচিত্র নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশের ছবি নির্বাচনে বিচারক হিসেবে ছিলেন নেদারল্যান্ডের বিচারক অ্যগনাস মঙ্কেবান এবং যুক্তরাজ্যের সিমাও। বিচারকরা তিনটি ধাপে ছবিগুলো পর্যালোচনা করে এই দশটি ছবি নির্বাচন করেছেন।
বিজয়ী এই ১০টি আলোকচিত্র আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ৩৩টি দেশ অংশ নিয়েছিল। অংশগ্রহণকারী প্রতিটি দেশ নির্বাচিত ছবিগুলো আন্তর্জাতিক বিচারক বোর্ডের কাছে পাঠানো হয়েছে। সেসব পর্যালোচনা করে আন্তর্জাতিকভাবে ১৫টি আলোকচিত্রকে বিজয়ী ঘোষণা করা হবে।
.png)
বাংলাদেশ পর্বের সেরা ১০ আলোকচিত্র এক নজরে দেখে নিন—









ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!