বাংলাদেশ, ভারতসহ বিশ্বের একাধিক দেশে নেম ট্যাগ ফিচার এনেছে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ব্যবসায়ীদের জন্য এই ফিচার খুব কাজের হয়ে উঠতে পারে। বিজনেস কার্ড থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁয় সর্বত্র কিউআর কোড প্রিন্ট করে রাখতে পারেন। গ্রাহক চাইলে সেই ট্যাগ স্ক্যান করে বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন।
ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে কিউআর কোড তৈরির পদ্ধতি-
.png)
* স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
* এবার ডান দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করে 'কিউআর কোড’ অপশন সিলেক্ট করুন।
* এবার নিজের প্রোফাইলের কিউআর কোড দেখতে পারেন। বিভিন্ন ইমোজি সিলেক্ট করে মনের মতো কিউআর কোড তৈরি করা যাবে।
ইনস্টাগ্রামে অন্যের কিউআর কোড স্ক্যান করবেন যেভাবে-
* ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করে 'কিউআর কোড’ বিভাগে যান।
* স্ক্রিনের ডান দিকে নিচে স্ক্যান কিউআর কোড অপশন সিলেক্ট করুন।
* এবার কিউআর কোডের দিকে ক্যামেরা নিয়ে স্ক্যান করুন।